
বি,চৌধুরী (তুহিন),স্টাফ রিপোর্টার, নোয়াখালী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর উদ্যোগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের মাদকবিরোধী প্রশিক্ষণ সেশন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নোয়াখালী জিলা স্কুল অডিটরিয়ামে বিএনসিসি কুমিল্লা রিজিয়নের আয়োজনে এই প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল সেশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ। সেশন চলাকালে তিনি মাদকের কুফল, সমাজে এর ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ক্যাডেটদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত বিএনসিসি সদস্যদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ (খাতা, কলম ও জ্যামিতি বক্স) বিতরণ করা হয়।
আরও জানতে চোখ রাখুন…
















