বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ইতালিতে গুনতে হলো ২০০ ইউরো জরিমানা 

বিনোদন ডেস্ক, আন্তর্জাতিক : ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীরা। অবস্থান করা হোটেল কক্ষ চরম নোংরা ও অগোছালো অবস্থায় রেখে যাওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে না জানিয়েই চেক-আউট করে চলে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে চূড়ান্ত পরিচ্ছন্নতা ফি হিসেবে ২০০ ইউরো অতিরিক্ত দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত রবিবার (১৬ আগস্ট) রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তাঁর সফরসঙ্গীরা ইতালির বিখ্যাত ‘বেস্ট ওয়েস্টার্ন হোটেলের’ একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, হোটেল কর্তৃপক্ষ আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মোয়াজের কাছে ইতালীয় ভাষায় অ্যাপার্টমেন্টটির কয়েকটি ছবি পাঠিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে।

ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যায়, কক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ব্যবহৃত পানির বোতল ও প্লাস্টিকের বর্জ্য, টেবিলে পড়ে আছে খাবারের উচ্ছিষ্ট ও নোংরা প্লেট। এছাড়া রান্নাঘরের সিঙ্কে অপরিষ্কার থালা-বাসনের পাশাপাশি ভাঙা কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়।

হোটেল কর্তৃপক্ষের পাঠানো বার্তায় স্পষ্ট জানানো হয়, অতিথিরা অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার পর কক্ষটির পরিচ্ছন্নতার অবস্থা কোনোভাবেই সন্তোষজনক ছিল না। ভবিষ্যতে ওই হোটেলের সুবিধা ব্যবহার করতে চাইলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো অতিরিক্ত পরিশোধ করতে হবে বলেও জানানো হয়।

ঘটনাটি নিয়ে আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ বলেন, হোটেল কর্তৃপক্ষের তোলা অভিযোগটি সত্য। জেমস ও তাঁর দল হোটেল ছাড়ার আগে তাঁকে কিংবা হোটেল কর্তৃপক্ষের কাউকে না জানিয়েই চলে যান। পরে হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডেকে নিয়ে কক্ষটির চরম অপরিচ্ছন্নতার চিত্র দেখায় এবং অতিরিক্ত ২০০ ইউরো জরিমানা দাবি করে।

অন্যদিকে, রোমের এই কনসার্টকে কেন্দ্র করে জেমসের ম্যানেজার রুবিনের বিরুদ্ধেও আয়োজকদের পক্ষ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ তোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কথোপকথনের স্ক্রিনশট ও নোংরা ঘরের ছবি ছড়িয়ে পড়ার পর থেকে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে দাবি করা ২০০ ইউরো জরিমানার অর্থ শেষ পর্যন্ত পরিশোধ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।

তবে এ বিষয়ে জেমস বা তাঁর ব্যান্ডের পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চার বড় নগর নিগমের নিয়ন্ত্রণ নির্দল প্রার্থীদের হাতে। ভারত ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম|| ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ৩০৯টি নগর স্থানীয় সংস্থার (পৌরসভা ও মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচনে…

    Continue reading
    মতভেদ কাটিয়ে যৌথ ঘোষণায় একমত ব্রিকস, ভারতের বড় কূটনৈতিক সাফল্য
    • adminadmin
    • সেপ্টেম্বর ১২, ২০২৬

      আন্তর্জাতিক ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 49 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 55 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 47 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 91 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 66 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 61 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 51 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 57 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব