
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিন ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) পবিত্র জুমার নামাজের দিন আল-আকসা মসজিদ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তাকে সেখান থেকে আটক বা গ্রেপ্তার করা হয়।
আঞ্চলিক সংবাদমাধ্যম ‘রয়া নিউজ’-এর প্রতিবেদকের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার আল-আকসা মসজিদের ভেতরের চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর এবং সামগ্রিক পরিস্থিতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়। এর পরপরই ইসরায়েলি পুলিশ বাহিনী সেখানে অভিযান চালিয়ে গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হোসেনকে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনার পর পবিত্র আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।আরও জানতে চোখ রাখুন…

















