
অনলাইন ডেস্ক||মিয়ানমারের ওপর দিয়ে চীনের সাথে সংযোগকারী প্রস্তাবিত করিডর নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।শনিবার (২৭ জুন) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (Press Briefing) তিনি এ তথ্য জানান।
মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার নানাদিক তুলে ধরে বলেন, মিয়ানমার হয়ে চীন করিডরের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে এটি এখনো চূড়ান্ত কোনো রূপ নেয়নি। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য বৃদ্ধি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও জানতে চোখ রাখুন…


















