হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,ওসি বললেন কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহণ করবো

👤রাঙ্গামাটি প্রতিনিধি:

গত ৭ নভেম্বর অর্ন্তভর্তিকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্নগঠন হওয়ার পর থেকে বিভিন্ন অভিযোগ থেকে রেহাই পাচ্ছেনা। অভিযোগ রয়েছে পনের সদস্য বিশিষ্ট এ পরিষদের রাঙ্গামাটি জেলার জনগুরুত্বপূর্ন কাউখালী, বরকল , জুরাছড়ি ও রাজস্থলী উপজেলাসহ চারটি উপজেলা থেকে কোন প্রার্থীকেই রাখা হয়নি। এ নিয়ে এসব উপজেলার সাধারন জনসাধারনের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে।
এবার অভিযোগ উঠেছে হত্যা মামলার এক পলাতক আসামিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে নিয়োগ দেওয়া প্রসঙ্গে। যার বিরুদ্ধে এসব অভিযোগ তিনি হচ্ছেন প্রনতি রঞ্জন খীসা। তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ননি পুতুল খীসার ছেলে । তিনি বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা জিআর নং ৩১৯/২০১৮ রাঙ্গামাটির আদালতে বিচারাধীন রয়েছে। নানিয়ারচর থানায় দায়ের হওয়ায় হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ নাজির আলম মামলায় পলাতক আসামীর সত্যতা স্বীকার করে বলেছেন কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।
মামলার সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ অক্টোবর নানিয়ারচর বাজার সংলগ্ন বিহার পাড়া এলাকায় শান্ত ওরফে শান্তি চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী রিপনা চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। পরে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় আসামিদের বিরুদ্ধে রাঙ্গামাটির আদালতে নানিয়ারচর থানার অভিযোগ পত্র নং-০৬/২০২০, তারিখ-২৫/০৬/২০২০,ধারা-৩০২/৩৪ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির বিশিষ্ট আইনজীবী রাজীব চাকমা বলেন,সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসার নাম ওই মামলার আসামির তালিকায় রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে প্রনতি রঞ্জন খীসা বলেন,মামলাটির আসামির তালিকায় তার নাম ছিল। কিন্তু এতে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করায় পরে বাদীর সঙ্গে তার আপোষ হয়ে ছিল।
এই মামলার ব্যাপারে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, নানিয়ারচর থানায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। শুনেছি তিনি সদ্য জেলা পরিষদ সদস্য হিসেবে যোগদান করেছেন। আমি ভাল করে কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব