কূটনৈতিক প্রতিবেদক:

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শিগগিরই ঢাকা সফরে আসছেন ভারতের প্রবীণ রাজনীতিববিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। তাঁর এই উচ্চপর্যায়ের সফরটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও বন্ধুত্বের বন্ধনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


​সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সফরে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। আলোচনা ও বৈঠকের মূল এজেন্ডায় থাকবে দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক ট্রানজিট ইস্যু। ঢাকা ও দিল্লির মধ্যকার চলমান বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box