
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম|
চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে দলবেঁধে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফারুক (২৪)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারায় ওই মাদ্রাসাছাত্রী দলবেঁধে ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোরে রাউজানের পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক নিজে এই জঘন্য অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে এই দলবেঁধে ধর্ষণের ঘটনায় অন্য কোন কোন আসামি জড়িত ছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি।
আনোয়ারা থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ফারুককে আজই আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
আর-ও জানতে চোখ রাখুন..
















