
🌐 প্রতিবেদক | শেখ ফরিদ |
নোয়াখালীর সুবর্ণচরে পবিত্র রমজান ও তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এক অনন্য মানবিক দৃষ্টান্তস্থাপন করেছেন মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী কালাম ব্যাপারি।
বর্তমান বাজারে তরমুজের আকাশচুম্বী দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন তিনি নিজের খেতেরপ্রায় এক লক্ষ টাকা বাজারমূল্যের তরমুজ স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় এই তরমুজ বিতরণ কার্যক্রমশুরু হয়।
এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিশেষ করে নিম্নআয়ের সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে এই ফল পৌঁছেদেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুবর্ণচরের স্বর্ণদ্বীপে তরমুজের বাম্পার ফলন হলেও স্থানীয় পর্যায়েসাধারণ মানুষের জন্য তা কেনা দুষ্কর হয়ে পড়েছে।

একদিকে বাজারের চড়া দাম, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কম থাকায় অনেক শ্রমজীবী পরিবারইমৌসুমী এই ফলটির স্বাদ নিতে পারছিলেন না। প্রতিবেশীদের এমন অসহায়ত্বের কথা চিন্তা করেই কালামব্যাপারি তার স্বর্ণদ্বীপের ক্ষেত থেকে কয়েকশ তরমুজ নিয়ে আসেন এবং তা সবার মাঝে বিলিয়ে দেওয়ারসিদ্ধান্ত নেন।
এ বিষয়ে কালাম ব্যাপারি বলেন, “আমার নিজের ক্ষেতে অনেক ফলন হয়েছে। কিন্তু বাজারে তরমুজের যে দাম, তাতে আমার এলাকার অনেক গরিব মানুষ চাইলেও একটা তরমুজ কিনে ইফতার করতে পারছেন না।
প্রতিবেশী ও সাধারণ মানুষ এই ফল খেতে পারবে না—একজন মানুষ হিসেবে এটা আমার কাছে খারাপ লেগেছে।তাই ব্যবসার কথা চিন্তা না করে সবার মুখে হাসি ফোটাতে নিজের জমিতে উৎপাদিত লক্ষাধিক টাকার তরমুজসবার মাঝে বিলিয়ে দিয়েছি। বিনা মূল্যে বড় সাইজের তরমুজ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়বাসিন্দারা।
এলাকার সচেতন মহল মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে কালাম ব্যাপারির এই উদ্যোগ সমাজেরবিত্তবানদের জন্য একটি বড় উদাহরণ। তার এই মানবিক দৃষ্টান্ত এখন পুরো এলাকায় প্রশংসায় ভাসছে।
আরও পড়ুন …
সংবাদটি শেয়ার করুন।
মন্তব্য করুন।

















