
দীর্ঘ কর্মজীবনে নানা সময়ে আলোচনায় থাকা এই বিচারপতির হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিচার অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্টাফ রিপোর্টার
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রধান বিচারপতির মাধ্যমে এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পদত্যাগপত্রে বিচারপতি মামনুন রহমান পদত্যাগের পেছনে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। তবে দীর্ঘ কর্মজীবনে নানা সময়ে আলোচনায় থাকা এই বিচারপতির হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিচার অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেলেই তিনি তার পদত্যাগপত্রটি যথানিয়মে প্রেরণ করেন। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তা কার্যকর করতে প্রধান বিচারপতির দপ্তরের মাধ্যমে পাঠানো হয়।
উল্লেখ্য, বিচারপতি মামনুন রহমান দীর্ঘদিন ধরে হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক ও আইনি বিষয়ে তার অবস্থান এবং দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে এই প্রস্থানকে অনেকেই গুরুত্বের সাথে দেখছেন। তবে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো প্রেক্ষাপট রয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও জানতে চোখ রাখুন…


















