কুমিল্লায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দেবিদ্বারের ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ শে জানুয়ারি) বিকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোঃ রেজাউল করিম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে।

মোঃ রেজাউল করিমের স্ত্রী রিমি আক্তার বলেন, আমার স্বামী কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। তিনি একজন রাজনৈতিক কর্মী তিনি বিএনপি করে। সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আমার স্বামী। অথচ আজ তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ তিনি। তার গ্রেফতারের পর আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের ছোট ছোট সন্তানরা প্রতিদিন বাবার জন্য কান্না করছে, অথচ আমি তাদের কোনো উত্তর দিতে পারছি না।তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার নিরপরাধ স্বামীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। একজন নির্দোষ মানুষকে এভাবে হয়রানি করে কোনো সভ্য রাষ্ট্র চলতে পারে না।

কুমিল্লা দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল হেলাল বলেন, মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে যার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মামলার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা তার মুক্তি চাই। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের নির্বাহী সদস্য আমসুদুর রহমান রাসেন,

জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কালাম, ছাত্রদল নেতা মো: ইমন, ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি মো: এরশাদ মিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আল হেলাল, রেজাউল করীম এর স্ত্রী মোসাম্মদ রিমি আক্তার ও মোসাম্মদ নূসরাত জাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অন্য দুজন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব