কুমিল্লায় শতবর্ষী গাছ কাটার অভিযোগ, জানে না বিষয়টি কেউ!

 স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম:
কুমিল্লা নগরীর সড়ক প্রশস্ত করতে রাতের আধাঁরে কাটা হয়েছে শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ। এসব বৃক্ষ কর্তনের বিষয়ে কিছুই জানে না সড়ক ও জনপদ বিভাগ। অনুমতি ছিলো না সামাজিক বন বিভাগের। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এ বিষয়ে কিছুই জানে না। তাহলে এই গাছ কাটলো কারা বা ঠিকাদারকে অনুমোদন দিলেনই বা কে? এমন প্রশ্নের কোন উত্তর নেই। অথচ সড়কটির উপর এখনো অবৈধ স্থাপনা রেখেই স্বরূপ উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সচেতন নাগরিকদের ক্ষোভ, সড়কের উপর থেকে অবৈধ স্থাপনা না সরিয়ে যদি উন্নয়ন কাজ করা যায়, তাহলে শতবর্ষী এসব গাছ কেন রাখা গেল না? দেশের বিভিন্ন সৌন্দর্যমন্ডিত শহরগুলোতে রাস্তার উপর শতবর্ষে গাছ টিকিয়ে করা হয়েছে উন্নয়ন কাজ। যা শহরে সৌন্দর্য যেমন অক্ষুন্ন রেখেছে তেমনি পরিবেশের ও ভারসাম্য রক্ষা করছে।

সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি.এম.মোহাম্মদ কবির বলেন, সরকারের যে প্রতিষ্ঠান ভূমির মালিক। তারা নীতিমালা মেনে গাছ কাটার আবেদন করবে। সড়ক ও জনপদ বিভাগ এ বিষয়ে কোন চিঠি দেয়নি। এখানে গাছ কাটার কোন অনুমতিপত্র কাউকে সামাজিক বন বিভাগ প্রদান করেনি।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে , কুমিল্লা নগরীর টমচমব্রিজ থেকে কুমিল্লা মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক উন্নয়ন, প্রসারিত করন, সড়কের অংশিক বক্সড্রেন ও সড়ক বিভাজনের কাজ চলছে প্রায় ছয় মাস।

সরেজমিনে দেখাযায়, কুমিল্লা ইপিজেডের উত্তরাংশের দেয়ালের পাশে থাকা ছোটবড় ৩০-৩৫টি গাছ। এখানে ফুল ও পাতাবাহারের গাছের বাগান আর নেই। ঢুলিপাড়া ইসলামী ব্যাংকের সামনে থেকে কাটা হয়েছে বড় আকৃতির একাধিক রেইনট্রি গাছ। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে কাটা হয়েছে শতবর্ষী একাধিক বৃক্ষ। কেটিসিসি কুমিল্লার সামনের গাছও আর নেই। মেডিকেল সড়কের শতবর্ষী বটবৃক্ষ কাটা হয়েছে। এছাড়াও এককিলোমিটার অংশে ছোট বড় অর্ধশতাধিক বৃক্ষ নিধন করা হয়েছে রাতের আঁধারে।
স্থানীয় কুচাতলীর বাসিন্দা আল মামুন ও বাখারাবাদের বাসিন্দা তৌহিদ হোসেন প্রতিদিন এ সড়কে যাতায়াত করেন। উভয়ে জানান, গত ছয়মাসে এ সড়কের পাশে অর্ধশতাধিক গাছ কাটা হয়েছে। বটগাছটির বয়স দুইশত বছর হতেপারে। এছাড়াও শতবর্ষী গাছ ছিলো পাঁচ থেকে সাতটি। যেহেতু দিনে মেডিকেল রোডে গাড়ি চলাচল বেশী। এসব গাছ রাতে কর্তন করা হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার মোঃ উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, টমচমব্রিজ থেকে বাখরাবাদ পর্যন্ত সড়কটি
সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তি। কুমিল্লা সিটি কর্পোরেশন আমাদের অবগত না করে সড়কটি টেন্ডার করে। যেহেতু টেন্ডার হয়ে গেছে, কাজ না হলে টাকা ফেরত যাবে। আমরা শুধু এবারের জন্য তাদের উন্নয়ন কাজ করার অনুমতি দিয়েছি। তাও উভয় মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর। সড়কে বা সড়কের পাশের কোন বৃক্ষ কর্তনের বিষয়ে বলা হয়নি। বিষয়টি আমরা জানি না।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন- উদ্দিন চিশতী বলেন, আমরা সড়ক সংষ্কারের জন্য ঠিকাদারকে বলেছি। গাছ কাটার বিষয়ে ঠিকাদারকে বলা হয়নি। অন্য কেউ গাছ কাটছে কিনা। আমার জানা নেই।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন বলেন, এ বিষয়ে কোন তথ্য আমার জানা নেই।

আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, আমার অফিসের সামনে শতবর্ষী বেশ কিছু গাছ কর্তন করা হয়েছে। কে বা কারা কাটছে আমি জানি না। কারণ রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের। এসব দেখে আমরাও চিন্তা করছিলাম গাছ কাটা ব্যতিত বিকল্প কোন পথ ছিলো না?

অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, গত রবিবার (১৮ জানুয়ারি) মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলো। সড়কের সংষ্কার বিষয়েও কথা হয়েছে। এভাবে শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়টি কেউ বলেনি। সড়ক ও জনপদ বিভাগ বলছে, জানে না। এখন তো জেনেছে, আইনানুগ যেনো ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে কুমিল্লায় শতবর্ষীয় গাছ কাটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স। সংগঠনের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বিবৃতিতে বলেন, কুমিল্লায় শতবর্ষীয় গাছ কেটেছেন যারা, তারা চরম অন্যায় করেছেন। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দু: সাহস দেখিয়েছে। তিনি দ্রুত কুমিল্লা জেলা প্রশাসক ও বন বিভাগকে প্রয়োজনীয় আইনী ব্যবস্হা নেওয়ার দাবি জানান। এরকম চলতে থাকলে পরিবেশ ও প্রকৃতি চরম হুমকির মুখে পরবে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব