সংবাদ প্রকাশের জেরে কর্ণফুলীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সত্য সংবাদ প্রকাশের জেরে পেশাগত প্রতিহিংসার বশবর্তী হয়ে দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. সরোয়ার হোসেন (সরোয়ার রানা)-এর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। জিডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৩:৩০ মিনিটের সময় সাংবাদিক সরোয়ার রানা চরপাথরঘাটা ২নং ওয়ার্ডস্থ কলাতলী এলাকায় আপন সাহেবের মাঠের পাশে একটি দোকানে অবস্থান করছিলেন। এসময় সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত প্রভাবশালী মো. শাহজাহান (৫২) (পিতা- মৃত আব্দুস সবুর)-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা প্রথমে সাংবাদিক রানাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে সংঘবদ্ধ হয়ে তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে। উপস্থিত লোকজনের সামনেই তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সরোয়ার রানা কর্ণফুলী থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর ১১০৫। বর্তমানে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে, একজন কলম সৈনিকের ওপর এমন কাপুরুষোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এমন আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তারা অবিলম্বে অভিযুক্ত শাহজাহান, মুন্না ও রেজভীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিক সারোয়ার রানার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান, বাংলাদেশ সাংবাদিক পরিষদের সহ সভাপতি ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ আহ্বায়ক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, সাংবাদিকের উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা। এটি কোনমতে মেনে নেওয়া যায় না, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব