
ডেস্ক নিউজঃ
একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল ঢাকা পৌঁছাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতাদের দাবি, দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই তার বিদেশ যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, এয়ার অ্যাম্বুলেন্সের আগমনকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি চলছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন,
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসার ওপর নির্ভরশীল। তাই এয়ার অ্যাম্বুলেন্সের সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে।
দলের শীর্ষ পর্যায় বলছে, সরকারের অনুমতি ও আনুষ্ঠানিকতার বিষয়গুলোও সমান্তরালে এগিয়ে নেওয়া হচ্ছে।


















