জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

মো. শান্ত খান, বিশেষ প্রতিনিধি

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে ২০২৫ সালের জাতীয় সাধারণ বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ খোরশেদ মিয়া আলম।

সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম. মাসুদ রানা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদীন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই আয়জনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকা, আর্থিক নিরাপত্তা এবং শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করতে হবে। যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত হতে পারে। এছাড়া তিনি জাতীয় সংসদে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে তাদের হয়ে কথা বলার সুযোগ দেওয়ারও দাবি জানান।

অনুষ্ঠানের অতিথিদের মাধ্যমে আর্থিক অনুদান, সেলাই মেশিন, বয়স্ক ভাতা, চিকিৎসা সাহায্য, বিবাহ সাহায্য, ক্ষুদ্র ব্যবসা সাহায্য ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সেলাই মেশিন পেয়েছেন, পিরোজপুরের ওবায়দুর রহমান, জামালপুরের জুবায়ের, গাজীপুরের লিটন হোসেন ও সুজন, মুন্সিগঞ্জের জান্নাত, রংপুরের আমজাদ হোসেন, গোপালগঞ্জের সোহাগ মোল্লাসহ মোট ১৫ জন।

বয়স্ক ভাতা পেয়েছেন, খাদিজা দেওয়ান, আলেয়া বেগম, আব্দুস সাত্তার মুন্সী, নিরঞ্জন চন্দ্র বিশ্বাস, আব্দুর রব, ফয়েজ আহমেদসহ মোট ২০ জন।

শিক্ষাবৃত্তি পেয়েছেন, ইডেন মহিলা কলেজের তানজিলা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাইমুল নাঈম, রোজিনা পারভিন, শাহানারা খাতুন, শান্তা আক্তার, আয়েসা আক্তার, সুমনা আক্তার, হৃদয় শেখ, বর্ষা আক্তার, রিনা আক্তার, জেসমিন আক্তারসহ মোট ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস চেয়ারম্যান মোকলেচুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম ইউনুসুর রহমান, সহকারি মহাসচিব মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সচিব আবু আলেম মাদবর, মহিলা বিষয়ক সচিব সাফিয়া বেগম, কার্যনির্বাহী কমিটির সদস্য নার্গিস ইসলাম, গফফার হোসেন, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আলী, মিলন আক্তার, মাসুদ আনোয়ার খান, মোঃ আনোয়ার দেওয়ান, জরিনা খাতুন, মোকলেসুর রহমান ও আব্দুল মালেক তালুকদার প্রমুখ। এতে রাজধানীসহ সারা দেশের প্রায় ৬ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী অনুষ্ঠানে অংশ নেয়।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব