
উরোপে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ধরন এক্সইসি প্রজাতি। গত জুন মাসে প্রথমবার জার্মানিতে এই প্রজাতির সন্ধান মিলেছিল। তারপর থেকে একাধিক দেশে তা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৩টি দেশে এই নতুন ভাইরাস ছড়িয়েছে বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডের।
কোভিডের এই নতুন ধরনটিতে ওমিক্রন সাবভেরিয়েন্টের কেএস.১.১ এবং কেপি.৩.৩ এর মিশ্রণ রয়েছে। কেএস ১.১ এফএলআইআরটি ভ্যারিয়েন্ট যা বিশ্বের বিভিন্ন দেশে কোভিডকে ছড়ানোর কাজ করছে। অন্যদিকে কেপি ৩.৩ এফএলইউকিউই ভ্যারিয়েন্ট যার মধ্যে মানুষের শরীরে অতি দ্রুত এই ভাইরাস মিশে যাওয়ার ক্ষমতা আছে।
এদিকে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে ভাইরাসের রূপান্তর এবং পরিবর্তন হওয়াটা স্বাভাবিক।এর লক্ষণগুলো আগের মতো একই ঠান্ডা বা ফ্লু মতো বলে মনে হলেও নতুন ধরনে জ্বর,গলা ব্যথা বা কাশি, শরীরে ব্যথা, অ্যালার্জি, ক্লান্তি এবং ক্ষুধামন্দা হতে পারে।বেশিরভাগ মানুষই কোভিডের কয়েক সপ্তাহের মধ্যে ভালো বোধ করেন কিন্তু এটি পুরোপুরি সারতে অনেক বেশি সময় লাগতে পারে।

















