
মো,রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের কৃতিসন্তান মো.সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সালাহ উদ্দিন ডাক্তারের সুযোগ্য পুত্র।
শিক্ষাজীবন থেকে মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম শ্রেষ্ঠ বাহিনী সেনাবাহিনীতে তিনি কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর এই সাফল্যে লাউতলী গ্রামসহ পুরো নোয়াখালী জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয়রা বলেন, “তিনি আমাদের এলাকার গর্ব। তাঁর এই অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
বেগমগঞ্জবাসীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম এর উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।
















