
🌐 নিউজ ডেস্ক
ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশজাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামীএবং বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ।
বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব– তৃতীয় খণ্ড’ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিলআলোচনায় জরিপের ফল প্রকাশ করে ইনোভিশন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ–আহ্বায়ক ফাহিম মাশরুর। প্যানেলআলোচনায় অংশ নেন– ড. আসিফ শাহান, জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপিনেতা খালেদ সাইফুল্লাহ, পলিসি এনালিস্ট ড. অনন্য রায়হান, বাংলা আউটলুকেরমোকতাদির রশিদ এবং গবেষণা সংস্থা ব্রেইনের ড. শফিকুর রহমান। জরিপেরপ্রেজেন্টেশন দেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।
জরিপে দেখা যায়– ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগেবিএনপি এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৫ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৫দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ শতাংশ ১৭ দশমিক ৩ ও এনসিপি ৪ দশমিক ৭শতাংশ। সিলেটে বিএনপি ৪৪ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ। রাজশাহীতে বিএনপি ৪৪ দশমিক ৪ শতাংশ, জামায়াত৪০ দশমিক ৯ শতাংশ, আওয়ামী লীগ ৯ দশমিক ২ শতাংশ। খুলনায় বিএনপি ৪৩দশমিক ৩ শতাংশ, জামায়াত ৩০ দশমিক ১ শতাংশ, আওয়ামী লীগ ১৮ দশমিক ৩শতাংশ। ঢাকায় বিএনপি ৪০ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫ দশমিক ৮শতাংশ এবং জামায়াত ২৪ দশমিক ৩ শতাংশ। চট্টগ্রামে বিএনপি ৪১ দশমিক ৯শতাংশ, জামায়াত ২৭ দশমিক ৬ শতাংশ ও আওয়ামী লীগ ১৭ দশমিক ১ শতাংশভোটার সমর্থন পেয়েছে।
অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে; যেখানে বিএনপি ৩৬ দশমিক ৭ শতাংশ, আওয়ামী লীগ ১২ দশমিক ৫ শতাংশ।বরিশালে আওয়ামী লীগ এগিয়ে ৩১ দশমিক ৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে, বিএনপি২৮ দশমিক ৭ শতাংশ ও জামায়াত ২৯ দশমিক ১ শতাংশ।
সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।
ইনোভিশনের তথ্যমতে, জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার৪১৩ নাগরিকের মধ্যে। এলাকা অনুযায়ী ৬৯ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারীগ্রামীণ এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে। পুরুষ ৫৪ দশমিক ২ শতাংশ, নারী ৪৫দশমিক ৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ শূন্য দশমিক ৪ শতাংশ।বয়সভিত্তিকভাবে জেন জি (১৮–২৮ বছর) ৩৭ দশমিক ৬ শতাংশ, মিলেনিয়াল (২৯–৪৪ বছর) ৩৩ দশমিক
৪ শতাংশ, জেন এক্স (৪৫–৬০ বছর) ১৯ দশমিক ৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বেভোটার ১ দশমিক ৩ শতাংশ।
বিভাগভিত্তিক নমুনায় ঢাকা বিভাগে ২৫ দশমিক ৬ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, রাজশাহীতে ১৫ শতাংশ, খুলনায় ১১ দশমিক ২ শতাংশ, রংপুরে ১১ শতাংশ, ময়মনসিংহে ৯ দশমিক ৫ শতাংশ, বরিশালে ৬ দশমিক ২ শতাংশ এবং সিলেটে ৫দশমিক ৩ শতাংশ অংশগ্রহণ রয়েছে।
নিউজটি শেয়ার করুন


















