কুমিল্লায় সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন এস আই খাজু মিয়া

এ.কে পলাশ কুমিল্লা, প্রতিনিধিঃ সাহসিকতাপূর্ণ, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হয়েছেন।

গত ০৩/০৬/২০২৫ খ্রিঃ তারিখে এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া তাঁর সঙ্গীয় ফোর্সসহ এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সফল অভিযানে অংশ নেন, যা তাঁকে এই সম্মানজনক স্বীকৃতি এনে দিয়েছে। গত ০৩/০৬/২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ২২.৩৫ ঘটিকায় সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশী চালাচ্ছিলেন। এই সময় কান্দিরপাড় থেকে পদুয়ারবাজার বিশ্বরোডগামী একটি সিএনজি’কে সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের তৎপরতা বুঝতে পেরে সিএনজির পিছনে যাত্রীর আসনে থাকা ৩ জন আসামীর মধ্যে বাম পাশে থাকা ০১ জন দুষ্কৃতিকারী ডিউটিরত পুলিশ সদস্যদের গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করে।
তৎক্ষণাৎ, ডিউটিরত অফিসার ও ফোর্সরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এই সময় এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া আহত হন।
অতঃপর, পুলিশ দল সাহসিকতার পরিচয় দিয়ে আসামী:
১। ৪০টি মামলার আসামী মোঃ খাইরুল হাসান (৩০) – (যাঁর ডান হাতে থাকা একটি বিদেশী পিস্তলসহ),
২। ১৬টি মামলার আসামী মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮), এবং
৩। ১৪টি মামলার আসামী মোঃ সোহাগ মোল্লা (৩৫) গনকে গ্রেফতার করতে সক্ষম হন এবং ঘটনাস্থলে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল জব্দ করেন । জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামীগণ অজ্ঞাতনামা সিএনজি চালকের পরস্পর যোগসাজশে পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষ্যে পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল।

এই দুস্কৃতিকারীদের অবৈধ অস্ত্রসহ সাহসিকতার সহিত গ্রেফতার করার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এস.আই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়াকে পিপিএম (রাষ্ট্রপতির পুলিশ পদক) পদকে ভূষিত করেছে। এই স্বীকৃতি বাংলাদেশ পুলিশের প্রতি তাঁর অক্লান্ত পরিশ্রম, নির্ভীকতা ও দায়বদ্ধতার প্রমাণ বহন করে। এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া’র অসামান্য বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম (রাষ্ট্রপতির পুলিশ পদক) অর্জনের জন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব