জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হবে: পাইকগাছায় ছাত্র-যুব সমাবেশে গোলাম পরওয়ার

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

মুসলিমরা নামাজ-রোজা, মসজিদ নিয়ে থাকবে আর ইবলিশরা রাজনীতি করবে—তা কখনো হবে না।” খুলনার পাইকগাছায় এক ছাত্র-যুব সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
শনিবার (১১ অক্টোবর) পাইকগাছা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“মানুষের প্রণীত আইন কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। সৃষ্টিকর্তার আইনই সব ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনে। কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হলে আল্লাহর রহমত বর্ষিত হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করতে, যাতে আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন ও নবী-রাসুলের আদর্শ বাস্তবায়ন করা যায়। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন সংগ্রাম করেছি, এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। শিক্ষা ব্যবস্থা ও সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে।”খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন, আমরা জনগণের চাওয়া-পাওয়া পূরণ করব।”অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, “কয়রা-পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, সড়ক সংস্কার ও খুলনা থেকে কয়রা পর্যন্ত রেললাইন স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হবে।”তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে আইটি পার্ক প্রতিষ্ঠা ও কয়রা-পাইকগাছাকে কেন্দ্র করে ‘সুন্দরবন জেলা’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার,জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও আবুজার আল গিফারী।অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন এডভোকেট শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাওলানা শফিকুল ইসলামসহ জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
  • Related Posts

    জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচারের নিন্দা
    • adminadmin
    • জুলাই ২৩, ২০২৬

      ​মো.হামিদুজ্জামান জলিল,স্টাফ রিপোর্টার। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী মো. জুলহক আলীর (৪০) ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন…

    Continue reading
    খুলনায় প্রতিশোধের আগুনে নানি ও দুই শিশুকে হত্যা তালা ভাঙার ফাঁকে পালালো ঘাতক সৎ বাবা
    • adminadmin
    • মে ৩১, ২০২৬

      ​নিজস্ব প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুল আমান মসজিদ রোডের বিলপাড় এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের নেপথ্যে বেরিয়ে আসছে এক লোমহর্ষক ও নৃশংস কাহিনী। পারিবারিক দীর্ঘদিনের ক্ষোভ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব