

মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সংসদ সদস্য পদপ্রার্থী শওকত আজিজ রাসেল। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নিজাম এবং পরিচালনা করেন চৌমুহনী সরকারি এসএ কলেজের সাবেক এজিএস হানিফ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাবসাযি নেতা হুমায়ুন কবির রাজনৈতিক নেতা শাহ আবদুল্লাহ আল বাকি, সাবেক যুব নেতা সাইফুল ইসলাম, সাবেক ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ,
বক্তব্য রাখতে গিয়ে শওকত আজিজ রাসেল বলেন—একজন“ধর্মভীরু মানুষ কখনো খারাপ কাজ করতে পারেনা ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। সকলের সম্মিলিত অংশগ্রহণেই এই উৎসবের আনন্দ পূর্ণতা পায়।”
তিনি আরও বলেন,মানুষের পাশে দাঁড়ানো তার আজীবনের অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে বলেন প্রতি বছর দুর্গাপূজার সময় তিনি সনাতনধর্মীদের পাশে থাকবেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখবেন। স্থানীয়রা তার এ উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন।