
অনলাইন ডেস্ক
‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে’ সম্পৃক্ত থাকার অভিযোগে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৫ই আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৭৩ বছর বয়সি ডাকসুর সাবেক এই ভিপি ও জিএসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকিকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন।
আরও জানতে চোখ রাখুন...