
সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (২৪ মে) সকাল ১০টা ৫০ মিনিটে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার একটি চৌকস দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫টি পোটলায় মোড়ানো মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই 'জিরো টলারেন্স' নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সব খবর জানতে চোখ রাখুন...