
প্রতিবেদক | শেখ ফরিদ | আপডেট বিডিনিউজ24 |
নোয়াখালীর চাটখিলে নবাগত আইনজীবীদের সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২২ মার্চ) দুপুরে চাটখিল উপজেলার মধ্য বদলকোট পাটোয়ারী বাড়ির এম এ ওয়াদুদ ভিলায় নবাগত আইনজীবী এডভোকেট ফাহিম ওয়াদুদ ও ফারিহা হোসেনের সম্মানে মামা সুমন পাটোয়ারী ও সুজন পাটোয়ারীর পক্ষ থেকে সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী,দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, সুশীল- শিক্ষক, সাংবাদিক , সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সমাজে ও আইন অঙ্গনেন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা একটিইবাদত।
নবাগত আইনজীবীদের উত্তরোত্তর সাফল্য কামনা, পারিবারিক সম্পর্ক উন্নয়ন, সুস্থতা কামনা ও দোয়া করা হয়।
উল্লেখ্য: এমসিকিউ লিখিত পরিক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ভাইভা দেওয়ার পরবর্তী দীর্ঘ চার মাস অপেক্ষার পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫ মার্চ তারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়।
আরও পড়ুন …
মতামত দিন ।