
নিজস্ব প্রতিনিধি| ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)। সরকারের বিশেষ এই উদ্যোগের ফলে ভূমি সংক্রান্ত জটিলতা ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো মুহূর্তে আপনার জেলাতেও এই ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু হতে পারে।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই জরিপে নির্ভুলভাবে জমির সীমানা নির্ধারণ ও ডিজিটাল ম্যাপ তৈরি করা হবে। বিডিএস জরিপ চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিজের জমির মালিকানা নিশ্চিত করতে ভূমি মালিকদের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিজিটাল এই জরিপ প্রক্রিয়ায় অংশ নিতে ভূমি মালিকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও দলিলাদি প্রদর্শন করতে হবে। যার মধ্যে রয়েছে:
বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল জরিপ সম্পন্ন হলে ভূমির দ্বৈত মালিকানা বা জাল দলিলের দৌরাত্ম্য বন্ধ হবে। সাধারণ মানুষকে ভূমি অফিসে বারবার না গিয়ে ঘরে বসেই জমির তথ্য পাওয়ার সুবিধা নিশ্চিত করা হবে। আপনার এলাকায় জরিপ শুরু হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও জানতে চোখ রাখুন...