
‘সম্প্রীতির বেগমগঞ্জ’ গড়ার অঙ্গীকার।
মো. রিয়াজুল সোহাগ, ডেস্ক রিপোর্ট : ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে নোয়াখালীর বেগমগঞ্জে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা চৌমুহনী কাঁচারী বাড়ী জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে ধানের শীষের এই ঐতিহাসিক বিজয়কে গণতন্ত্রের নবযাত্রা হিসেবে অভিহিত করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।
মাওলানা বোরহান উদ্দিনের উপস্থিতি:
উক্ত শুকরিয়া মাহফিলে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে দাড়ি পাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। তিনি তার বক্তব্যে বেগমগঞ্জের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "এই বিজয় জনগণের বিজয়। আমরা প্রতিহিংসা নয়, বরং ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিময় বেগমগঞ্জ উপহার দিতে চাই।"
জেলা যুবদল ও কৃষক দল নেতাদের সংহতি:
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ নেতা, বিএনপির আদর্শিক কর্মী এবং যুব ও তরুণ উদ্যোক্তা মো. শাহআবদুল্যা আল বাকী এবং নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জিএস সুমন। তাদের সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির আদর্শিক কর্মী এ জিএস হানিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে বলেন, "তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার গণ-আন্দোলনে দেশ আজ স্বৈরাচারমুক্ত। এখন আমাদের দায়িত্ব হলো সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন সম্প্রীতির বেগমগঞ্জ গড়ে তোলা।"
দোয়া ও মোনাজাত:
মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। মাহফিল শেষে উপস্থিত সাধারণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আরও পড়ুন পরের পাতায়...