মো.রিয়াজুল সোহাগ, নিউজ ডেস্ক | নোয়াখালী মাঠ কাঁপছে, চারদিকে মিছিলের স্রোত আর গগনবিদারি স্লোগান—‘বুলু ভাই আসছে, ধানের শীষ হাসছে’। ১২ ফেব্রুয়ারির মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসতেই নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে যেন নির্বাচনী সুনামি বয়ে যাচ্ছে। আর সেই উত্তাল স্রোতের কেন্দ্রে দাঁড়িয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের কান্ডারি বরকত উল্যাহ বুলু। গতকাল বেগমগঞ্জে এক বিশাল জনসমাবেশে তিনি ঘোষণা দিলেন, এই নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, এটি দেশ ও গণতন্ত্র রক্ষার ‘শেষ লড়াই’।
জনসমুদ্রে আবেগপ্রবণ বুলু বেগমগঞ্জের রাজপথ এখন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দখলে।গতকাল এক জনাকীর্ণ সভায় বক্তব্য দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বরকত উল্যাহ বুলু বলেন, “আমি আপনাদেরই সন্তান। সারাজীবন আপনাদের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। এবারের নির্বাচন বেগমগঞ্জের মানুষের মর্যাদা রক্ষার লড়াই। ধানের শীষের এই যুদ্ধ আমি আপনাদের নিয়ে শেষ করতে চাই।” এ সময় তিনি দুহাত তুলে সমবেত জনতার কাছে দোয়া ও আশীর্বাদ চান।
‘ভোট চুরি করলে বেগমগঞ্জ থেকে পালানোর পথ পাবে না’ নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বুলু বলেন, “মানুষ এখন সচেতন। ভোট কেন্দ্রে বাধা দেওয়ার চেষ্টা করলে বেগমগঞ্জের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিতে চাইবে, তাদের এই পবিত্র মাটি থেকে পালানোর পথ থাকবে না।” তিনি নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিটি ভোট কেন্দ্রে ‘দুর্গ’ গড়ে তোলার জন্য।
উন্নয়নের প্রতিশ্রুতি ও সংস্কারের অঙ্গীকার আড্ডার ঢঙে সাধারণ ভোটারদের সাথে কথা বলার সময় বুলু বেগমগঞ্জের জলাবদ্ধতা দূর করা এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খোলার প্রতিশ্রুতি দেন। তারেক রহমানের ‘শিক্ষা কার্ড’ এবং ‘শিক্ষা সংস্কার’ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বেগমগঞ্জের মেধাবী তরুণদের আর চাকরির জন্য ধর্ণা দিতে হবে না। ধানের শীষ জিতলে যোগ্যতার ভিত্তিতে কাজ মিলবে।”
মাঠে উত্তাপ, তটস্থ প্রশাসন বুলুর এই ঝটিকা প্রচারণা আর বিশাল শো-ডাউন প্রতিপক্ষ শিবিরে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। এলাকার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লা—সবখানেই এখন একটাই আলোচনা, “বুলু কি পারবেন আবারও বেগমগঞ্জের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে?” সাধারণ ভোটাররা বলছেন, যদি সুষ্ঠু ভোট হয়, তবে বেগমগঞ্জে ধানের শীষের ‘বিপ্লব’ কেউ ঠেকাতে পারবে না।
বুলুর শেষ কথা: > “আমি হয়তো আর সময় পাবোনা জীবনের শেষ বারের মতো আমার জন্য দোয়া করবেন ধানের শীষে ভোট দেবেন, আপনাদের দোয়া চাই। ধানের শীষের জয় মানেই বেগমগঞ্জের জয়, বাংলাদেশের জয়।”
রাতের আঁধারেও যখন বেগমগঞ্জের অলিতে-গলিতে ধানের শীষের মিছিল বের হচ্ছে, তখন বরকত উল্যাহ বুলুর এই ‘শেষ লড়াইয়ের’ ডাক যে নেতা-কর্মীদের রক্তে জোয়ার এনেছে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন...