
🌐 ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মাইনুল ইসলাম মান্না আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদার সদস্য সচিব নিয়োগ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাতআবদুল্লাহ স্বাক্ষরিত কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান, এবং যুগ্ম আহ্বায়করা হলেন মাসুমবিল্লাহ, জুয়াইরিয়া, আব্দুল রাজ্জাক, হারুন আর রশিদ, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ও তানিমআহম্মেদ।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাছুম বিল্লাহ ও মুয়াবিয়া মাকনুন, যুগ্ম সদস্য সচিবরা হলেন হাবিবুল বাশার, আব্দুল্লাহ আল মাসুম, এমরান হোসেন, মো. নুর ইসলাম, ফোরকান হোসেন ও মিন্টু হাওলাদার।
সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকরা রাইয়ান সাইয়ান, টুটুল মিয়া, কিসলু হাসান, ফরিদ হোসেন, রাসেল হোসেন, মাহিয়া আক্তার আন্নি, হানিফ ও হাসান।
জুলাই গনঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম, সহদপ্তরসম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক বাপ্পি দাস ও কোষাধ্যক্ষ আব্দুল লতিফ। এছাড়া ৪৪ জনকে সদস্য করাহয়েছে।
আরও পড়ুন …
মতামত দিন।