
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ফের রাজনীতিতে গুঞ্জন। আওয়ামী লীগের হয়ে প্রচারণায়নিয়মিত অংশ নেওয়া এ নায়িকা এবার হঠাৎই হাজির হলেন বিএনপির অনুষ্ঠানে। বিষয়টিসহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকে।
গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেজানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিকঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। বিশেষ করে নায়িকাপরীমণির একটি স্ট্যাটাস আলোচনায় আরও রঙ চড়িয়েছে। তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে লেখেন,“আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরেবাপ, কী জিনিস এটা!”
যদিও পরীমণি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবুও অনুরাগীদের মন্তব্যে স্পষ্ট হয়তিনি অপু বিশ্বাসকেই ইঙ্গিত করেছেন।পরিমনির এ স্ট্যাটাস নেটিজনদের কাছে ভাইরাল হয়েযায়।
রাজনৈতিক মহলের পাশাপাশি চলচ্চিত্রপাড়াতেও অপুর এই উপস্থিতি আলোচনার জন্মদিয়েছে। কারণ, তিনি এর আগে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবেঅংশ নিয়েছিলেন। এবার বিএনপির মঞ্চে তার উপস্থিতিকে অনেকে ‘দলবদলের ইঙ্গিত’ বলেও মন্তব্য করছেন।
অপু বিশ্বাসের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা নতুন নয়। এবার বিএনপির মঞ্চেদাঁড়ানোয় আবারও প্রশ্ন উঠেছে—তিনি কি রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, নাকিএটি কেবল তাৎক্ষণিক সিদ্ধান্ত?