
Bdnews24 Desk
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত খলনায়ক ডন জানিয়েছেন, তিনি দু’এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সালমান শাহ হত্যা মামলায় ১১ জনের মধ্যে তারও নাম রয়েছে।ডন বলেন,“৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি নিজেই আত্মসমর্পণ করবো, কারণ এই যন্ত্রণার একটা শেষ দরকার।”
তিনি আরও জানান, সালমান শাহকে ভালোবেসেই তার জীবনে বিপর্যয় নেমে আসে।
“সালমানকে ভালোবেসেছি বলেই আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে,” — বলেন তিনি।
মৃত্যুর আগে সালমানের সঙ্গে শেষ দেখা প্রসঙ্গে ডন বলেন, ৩০ আগস্ট তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পরিচালক শিবলী সাদিককে সালমানের বার্তা পৌঁছে দেন। এরপর কয়েক দিনের মধ্যেই সালমান শাহর মৃত্যুর খবর পান।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। দীর্ঘ ২৯ বছর পর নতুন করে দায়ের হওয়া মামলায় সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি ও ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমান শাহর মৃত্যু আজও রহস্যে ঘেরা, আর এবার ডনের আত্মসমর্পণের ঘোষণা নতুন করে নাড়া দিয়েছে চলচ্চিত্রপাড়ায়।
নিউজটি শেয়ার করুন
আরও পড়ুন...