বিডিনিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ১৯ বছর পর সুদান থেকে দেশে ফিরেছেন মো. ময়নুল হক। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুক বাজিত গ্রামের রজ্জবআলীর ছেলে।
রোববার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আর্মির ফেসবুকে দেওয়া এক পোস্ট এ তথ্যজানানো হয়।
এতে বলা হয়, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনসইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (UNISFA)-তে বাংলাদেশের একটিব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ২০২৫ সালের মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশব্যাটালিয়ন, ব্যানব্যাট-৩ এর একটি টহলদল আবেই বাজার এলাকায় হঠাৎ একবাংলাদেশি (ময়নুল হক) নাগরিকের সন্ধান পায়।
জানা যায়, প্রায় ১৯ বছর পূর্বে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়িজমান ময়নুল। কিন্তু হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়।বহুদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর প্রাণ বাঁচাতে তিনি পলায়ন করে চলে আসেনআবেই অঞ্চলে। দুর্ভাগ্যক্রমে এসময় তিনি হারান পাসপোর্টসহ সমস্ত বৈধ নথিপত্র, যারফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে তার দেশে ফিরে আসার প্রবলআকুতির কথা জানান। এ প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যবৃন্দবাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন এবং তারদেশে ফেরার আবেদন সেনাসদরে প্রেরণ করেন। পরবর্তীতে আবেদনটি সশস্ত্র বাহিনীবিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গত ১৫ আগস্ট ইথিওপিয়ায়অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক উক্ত ব্যক্তির বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে‘ট্রাভেল পারমিট’ ইস্যু করা হয়।
এছাড়া ময়নুলের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশেপ্রত্যাবর্তনের বিমান ভাড়া এবং আনুসাঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপরগত ২৯ অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই হতে বিমানযোগে জুবা, সাউথ সুদানে আগমন করেন। জুবা, সাউথ সুদান হতে তিনি ইথিওপিয়ানএয়ারলাইন্সের একটি বিমানযোগে আজ (রোববার) হযরত শাহজালাল আন্তর্জাতিকবিমানবন্দর, ঢাকায় অবতরণ করেন।
দীর্ঘ ১৯ বছর পর সুদানের প্রত্যন্ত অঞ্চল হতে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তারপরিবারের সাথে মিলিত হতে পেরে ময়নুল হক খুবই আনন্দিত ও আবেগাপ্লুত হয়েপড়েন। তিনি তার প্রত্যাবর্তনের জন্য সহায়তা প্রদানকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিকধন্যবাদ জানান।
যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া একজন বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনেরমতো মানিবক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণআনন্দিত ও গর্বিত। যেকোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন...