মো.রিয়াজুল সোহাগ,নিজস্ব প্রতিবেদক :
এইচএসসি পরীক্ষায় এবছরও নোয়াখালী সরকারি কলেজ দেখিয়েছে দারুণ সাফল্য। কলেজটির পাসের হার ৮৯ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মোট ১৯৬ জন শিক্ষার্থী। পুরো জেলায় এটি সর্বোচ্চ সাফল্য হিসেবে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আমরা আগামী বছর শতভাগ পাশের লক্ষ্য নিয়ে কাজ করছি।”
তিনি আরও জানান, নিয়মিত ক্লাস, সাপ্তাহিক মূল্যায়ন, পরামর্শ ক্লাস এবং শিক্ষকদের নিবেদিত মনোভাব শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দের উচ্ছ্বাস। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজের এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন।
নোয়াখালী সরকারি কলেজের এই ধারাবাহিক সাফল্য জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।