নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়ার মিথ্যা তথ্য দিয়ে মামলা করার ঘটনায় বাদী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হওয়ার মিথ্যা দিয়ে মামলা করা কুলসুম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার স্বামী নিহত হয়েছেন দাবি করে বেশ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা করে কুলসুম। মামলার বিবরণে উল্লেখ করেন ৫ আগস্ট আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে তার স্বামী নিহত হন। পরবর্তীতে মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্বামী নিহতের মিথ্যা গল্প সাজিয়ে মামলা করেছে তার স্ত্রী।
তিনি আরও জানান, এরপর সিলেট থেকে আল আমিনকে উদ্ধার করে পুলিশ। যাকে হত্যা করা হয়েছিলো বলে নাটক সাজানো হয়। এরপর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। পরবর্তীতে গতকাল মামলার বাদী কুলসুমকে কক্সবাজার থেকে আটক করা হয়। পরবর্তীতে শুক্রবার আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কুলসুম।