
নিজস্ব প্রতিবেদক:
ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি দমনের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এবার দেশের ভূমি কর্মকর্তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব তলব করেছে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমি সেবা সহজীকরণ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার অংশ হিসেবে এই নির্দেশ জারি করা হয়েছে। আদেশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মাঠ পর্যায়ের সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড, কানুনগো, সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের নিজ ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পুঙ্খানুপুঙ্খ বিবরণী জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে এবং সুশাসন নিশ্চিত করতে এই সম্পদের হিসাব নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হবেন কিংবা তথ্য গোপন করবেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।
আরও জানতে চোখ রাখুন...