👤মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ ২০২৪ অনুষ্ঠান সেনবাগ মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মোঃ ফখরুল ইসলাম টিপু'র সভাপতিত্বে সঞ্চালনা করেন, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মামুন মেম্বার।
নোয়াখালী-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আবদুল মান্নান এর পৃষ্ঠপোষকতায় ও সেনবাগ উপজেলা ও পৌর যুবদলের ব্যবস্থাপনায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন বাবলু।
এসময় উপস্হিত ছিলেন, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শহিদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য মোঃ শেখ আহমদ, ২নং কেশারপাড় যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সোহেল ভূঁইয়া, ৫নং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ জসিমউদদীন ভাসানী, উপজেলা শ্রমিক দলের সদস্য মোঃ জহির উদ্দিন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, সেনবাগ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
ফ্রী মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং সহ ৬জন বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্রে, ঔষধ বিতরণ কার্যক্রমে প্রায় ১হাজার রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে।