👤নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপুর গ্রামে মাদকব্যবসায়ীদের অতর্কিত হামলায় মোহাম্মদ হোসেন পাটোয়ারী (৪০) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সুন্দর মুকবুল স্টোরের সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মাদককারবারি দলের সদস্যরা জড়ো হয়ে হঠাৎ মোহাম্মদ হোসেন পাটোয়ারীর উপর আক্রমণ করে,এ সময় সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্রের আঘাতে হোসেন পাটোয়ারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ও চোখ উপড়ে পেলার চেষ্টা করে। হোসেন পাটোয়ারীর শৌর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা করে মাদককারবারি দলের সদস্যরা,পরবর্তীতে গুরুতর আহত মোহাম্মদ হোসেন পাটোয়ারীকে এলাকাবাসী উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে,রোগীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী হোসেন পাটোয়ারী জানান, সাগর, পিতা-মো.লিটন,বিপ্লব,পিতা-জাহাঙ্গীর আলম, রাহি,পিতা-মো. শিপন-সর্ব সাং সুন্দরপুর দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা,চুরি,ছিনতাই ও হাইজ্যাকের মতো কাজগুলো করে আসছে,তাদের অত্যাচারে
এলাকাবাসী অতিষ্ঠ। আমি সাগর,বিপ্লব ও রাহিকে ডেকে বলি এলাকার ভিতরে তারা যেন অসামাজিক কার্যকলাপ ও মাদক বিক্রি না করে,নিষেধ অমান্য করে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন,এমন অবস্হা দেখে মোহাম্মদ হোসেন পাটোয়ারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বাধা দিতে গেলে মাদক কারবারিরা তাদের উপর ক্ষিপ্ত হয় এবং গালিগালাজ করে,দেখে নিবে বলেও হুমকি দেয়,পরে সন্ধ্যার দিকে মাদক বিক্রেতা দলের সদস্যরা দোকানের সামনে দেশীয় অস্ত্র নিয়ে হোসেন পাটোয়ারীর উপর হামলা চালালে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে,এতে চারজন আহত হন। হামলাকারী মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ আহমেদ চৌধুরী জানান,আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা গ্রহন করবো।