🖼️ আলাউর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
র্যাব জানায় গত চার আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর আওয়ামীলীগ ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় সাবেক এমপি মানিককে গ্রেফতার করা হয়েছে। ৯৯ জনকে আসামী করে দায়ের করা মামলায় মানিক ছিলেন ৩ নম্বর আসামী।
পুলিশ সুপার সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন (পিপিএম) জানান, সুনামগঞ্জ ০৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিককে সুনামগঞ্জে এনে আদালতে সোপর্দ করার জন্য পুলিশের একটি দল ঢাকা পৌঁছেছে।