
সাশ্রয়ী দামে ভালো স্মার্টফোন হতে পারে ‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’
ফোনের বেইস মডেলে চার জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকলেও মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজদুই টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
২০২৬ সালের জানুয়ারিতে সাশ্রয়ী দামে দুটি নতুন ডিভাইস বাজারে আনছে দক্ষিণ কোরিয়ান বহুজাতিককোম্পানি স্যামসাং।
ডিভাইস দুটির মধ্যে একটি ‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’ নামের এক স্মার্টফোন। অন্যটি হচ্ছে ‘গ্যালাক্সি ট্যাবএ১১+’ নামের একটি ট্যাব।
‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’
স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির একটি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে ব্যবহৃত হয়েছে‘এক্সিনস ১৩৩০’ চিপ, যা আগের ‘গ্যালাক্সি এ১৬ ফাইভজি’ মডেলেও ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিসাইট এনগ্যাজেট।
এ ফোনের ক্যামেরার সেটআপও গত বছরের মডেলের মতোই থাকছে। যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূলক্যামেরা, পাঁচ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, দুই মেগাপিক্সেল ম্যাক্রো ও ১৩ মেগাপিক্সেল সেলফি লেন্স। ফোনেরবেইস মডেলে চার জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকলেও মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
ফোনের পাঁচ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি ফাস্ট-চার্জিং সাপোর্ট সুবিধা দেবে, যা এ বছরে ইন্ডাস্ট্রির মানদণ্ডহয়ে উঠেছে। ফোনটিতে নতুন তেমন কিছু যোগ করেনি স্যামসাং।
সাশ্রয়ী দামে ভালো স্মার্টফোন হতে পারে ‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’। ফলে ২০২৬ সালের সেরা বাজেট অ্যান্ড্রয়েডফোনের তালিকায় এই ফোন জায়গা করে নিলে অবাক হওয়ার কিছু নেই। স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে ১৯৯ডলার থেকে, যা ৭ জানুয়ারি থেকে মার্কিন বাজারে পাওয়া যাবে।
‘গ্যালাক্সি ট্যাব এ১১+’
ডিভাইসটিতে রয়েছে ১১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এর পেছনের ক্যামেরা আট মেগাপিক্সেল ও সামনের ক্যামেরাপাঁচ মেগাপিক্সেল। এতে র্যাম ও স্টোরেজের দুটি অপশন থাকছে, যেখানে ছয় জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবিস্টোরেজ ও আট জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ।
‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’-এর মতো এই ট্যাবেও মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়াযাবে। পারফরম্যান্সের দিক থেকে এ ট্যাবের ব্যাটারি সর্বোচ্চ ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে পারে এবংএতেও ফাস্ট-চার্জিং সুবিধা রয়েছে।
বর্তমানে বাজারে অনেক দামী ট্যাবলেট থাকলেও সাশ্রয়ী দামে প্রয়োজনীয় কাজ সারার মতো সাধারণ কোনোট্যাবলেট খুঁজে থাকলে স্যামসাংয়ের এ ডিভাইসটি ভালো পছন্দ হতে পারে। ট্যাবটি মার্কিন বাজারে আসবে ৮জানুয়ারি, যার দাম ধরা হয়েছে আড়াইশ ডলার।
আরও পড়ুন …
মতামত দিন।