মো.শান্ত খান, বিশেষ প্রতিনিধি।।
সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে উৎসব প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, বিএনপির নেতা এবং সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।
তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং সততা, ন্যায়নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসা-বাণিজ্যে সততা ও গ্রাহকবান্ধব আচরণই সফলতার মূল চাবিকাঠি। সবাই মিলেমিশে কাজ করলে ব্যবসায়ী সমাজ আরও সমৃদ্ধ হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করা। সবাই ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যা সহজেই মোকাবিলা করা সম্ভব।
শপথগ্রহণ শেষে ওবায়দুর রহমান অভি নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সাভারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধি ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।