স্পোর্টস ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর
শেষ দিকে গোল করে ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু শেষ পর্যন্তহেরে গিয়ে ঝুলে রইল ইন্টার মায়ামির ভাগ্য।
হতাশায় ঘেরা ম্যাচের শেষ দিকে জ্বলে উঠলেন লিওনেল মেসি। দুর্দান্ত এক গোল করলেন তিনি ৯০তম মিনিটে। ম্যাচে ফিরল প্রাণ। যোগ করা সময়ের ছয় মিনিটেও ছড়াল উত্তেজনা। কিন্তু শেষ রক্ষা হলো না মেসি ও ইন্টার মায়ামি। ফেভারিটদের হারিয়ে প্লেঅফের লড়াই তৃতীয় ম্যাচে বয়ে নিল ন্যাশভিল।
ইন্টার মায়ামির বিপক্ষে আগের ১০ ম্যাচে জয় ছিল না ন্যাশভিল এসসির। সেই ধারাপেছনে ফেলে এবার মেজর লিগ সকারের প্লেঅফের দ্বিতীয় রাউন্ডে দলটি জিতল ২-১গোলে।
২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।
প্লেঅফের প্রথম ম্যাচে গত ২৫ অক্টোবর ৩-১ গোলে জিতেছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচেন্যাশভিলের জয়ে আগামী শনিবার তৃতীয় প্লেঅফে হবে ভাগ্য নির্ধারিত হবে দুই দলের।
সবশেষ কিছু ম্যাচে মায়ামির যে অপ্রতিরোধ্য রূপ ছিল, তা দেখা যায়নি এই ম্যাচে।যদিও ৬১ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে ছিল তাদেরই। গোলে শট নিয়েছে তারা ১১টি, কিন্তু লক্ষ্যে ছিল স্রেফ তিনটি। কার্যকর আক্রমণ তেমন ছিল না। গোটা ম্যাচে কর্নারআদায় করতে পেরেরছে মোটে দুটি। ম্যাচের প্রথম ৬৫ মিনিটে কোনো সেভই করতেহয়নি ন্যাভশিলের গোলকিপার জো উইলিসকে!
ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওসনোভো বক্সের ভেতর ফাউল করেন স্যাম সারিজকে। নিয়মিত মৌসুমে ২৪ গোল করাফরোয়ার্ড ভুল করেননি পেনাল্টি কাজে লাগাতে। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকেজটলার মধ্যে পা বাড়িয়ে বল জালে পাঠান জশ বাউয়ার।
মায়ামি প্রথম সুযোগ পায় ৬৬তম মিনিটে। জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসেরশট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলকিপার উইলিস। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে তাদেওআইয়েন্দে পাস দেন ইয়ান ফ্রেকে। তবে তার শট আটকে যায় রক্ষণ দেয়ালে।
মেসি প্রথম লক্ষ্যে শট রাখতে পারেন ৮৬তম মিনিটে। তেলাস্কো সেগোভিগায় পাসথেকে তার প্রথম টাচের শট সোজাসুজি যায় গোলকিপারের কাছে।
৯০তম মিনিটে রদ্রিদো দে পলের কাছ থেকে বক্সের কোনায় বল পান মেসি। আলতোটোকায় বল সরিয়ে নেন তিনি বাঁ দিকে। তার সামনে ন্যাশভিলের তিনজন থাকলেওকেউ এগিয়ে যাননি তাৎক্ষণিক। ফাঁকা জায়গা পেয়ে চকিতে দারুণ শট নেন মায়ামিঅধিনায়ক, গোলকিপারের সাধ্য ছিল না সেটি ঠেকানোর।
বাকি সময়ে একটি গোল করে মায়ামি সমতা ফেরাতে পারলে ম্যাচ গড়াত টাইব্রেকারে।কিন্তু এখন অপেক্ষা তৃতীয় প্লেঅফের, যেটি হবে মায়ামির মাঠে।
গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্প গড়ার পরও প্লেঅফের প্রথম রাউন্ডেআটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল মায়ামি। ন্যাশভিল প্লেঅফেরপ্রথম রাউন্ড উতরাতে পারেনি ২০২১ সালের পর।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন...