আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ০২ নং শাহাবাজপুর ইউনিয়নে নিরাপদ অধিবাসন ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরন শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইম্প্রূভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্ট,স ( প্রাতাশা-২) প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন : জনাব মো: ইসমাইল হোসেন (প্যানেল চেয়ারম্যান) । তিনি বলেন, বিদেশগামী ও বিদেশ ফেরতদের নিয়ে ব্র্যাক যে কাজগুলো করছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি মানুষকে সচেতন ভাবে বিদেশ যাওয়ার জন্য ব্র্যাকের সহযোগিতা নিতে বলে। পাশাপাশি তিনি আরও বলেন যে যে কেউ বিদেশে গেলে জেনে নিরাপদ ভাবে সরকারের নিয়ম মেনে ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাই। এই বিষয়ে তিনি এবং তিনার পরিষদের সকল সদস্যদেরকে সহযোগিতা করতে বলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নিজামুল হক। চেয়ারম্যান , ০২ নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ । তিনি বলেন ব্র্যাক হল বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, প্রতিটি সেক্টরে ব্র্যাকের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় নিরাপদ অধিবাসনের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর যে উদ্যোগ তা সফল করার ক্ষেত্রে আমরা সকলের পক্ষ থেকে সর্বোপরি সহযোগিতা করে যাব। তিনি আরো বলেন সবাইকে দক্ষ হয়ে ও ভাষা শিখে বিদেশ যাওয়ার জন্য বলেন।
এই কর্মশালাটির মাধ্যমে নিরাপদ অভিবাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উক্ত কর্মশাল অংশগ্রহণকারীরা।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ভোলা হাট উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো: বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন। এবং কর্মশালাটি সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জনাব মো: মেসকাতুন আরেফিন এম আর এস সি কো-অর্ডিনেটর । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি, জনাব মো: আব্দুল খালেক , প্রশাসনিক কর্মকর্তা, ০২ নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ ,গণমাধ্যম কর্মী, সম্ভাব্য অভিবাসী, প্রবাস ফেরত অধিবাসীর পরিবার, শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ, ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এবং কর্মশালায় আরো মূল প্রবন্ধ উপস্থাপন হয় মানব পাচার রোধে আমাদের সবার করণীয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। এবং যে যার অবস্থান থেকে এই বিষয়ে সকল লোকজনকে সচেতন করবে বলে আশ্বস্ত প্রকাশ করেন।