
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী | ভয়াবহ পেটে ব্যথা ও শারীরিক অসুস্থতার ধকল কাটিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে নিজ বাসভবনে ফিরেছেন চৌমুহনী সরকারি এসএ কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ (এজিএস হানিফ)। মহান আল্লাহর অশেষ রহমত এবং হাজারো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত।
অসুস্থতার সেই মুহূর্ত: পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ইফতারের পরপরই হঠাৎ তীব্র পেটে ব্যথা ও ডায়রিয়াজনিত সমস্যার কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। মুহূর্তের মধ্যেই তাকে স্থানীয় ‘লাইফ কেয়ার’ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে।
সোশ্যাল মিডিয়ায় তোলপাড়: প্রিয় নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগের ঢেউ আছড়ে পড়ে। ভর্তির ২০ ঘণ্টা পর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সুস্থতার খবর জানানো হলে সেটি দ্রুত ভাইরাল হয়। প্রিয় নেতার শারীরিক অবস্থার আপডেট পেয়ে শত শত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় জমান। কমেন্ট বক্সে উপচে পড়ে হাজারো মানুষের আবেগঘন বার্তা ও আরোগ্য কামনা।
আবেগে ভাসলেন হানিফ: সুস্থ হয়ে বাসায় ফেরার পর এক প্রতিক্রিয়ায় এজিএস হানিফ বলেন,
"সমাজের সাধারণ মানুষের সাথে আমার যে আত্মিক প্রেম ও ভালোবাসা, তা আমি আবারও গভীরভাবে অনুভব করলাম। আপনাদের এই দোয়া ও ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ এবং কৃতজ্ঞ। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার মূল শক্তি ছিল বাকি দিনগুলোতে ও থাকবেন মনে করের।"
বর্তমান অবস্থা: হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেও চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে নিজ বাসায় পূর্ণ বিশ্রামে আছেন। তার পরিবার দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলোতেও তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আরও জানতে চোখ রাখুন...