আব্দুল খালেক,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে পালিত হল ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়।
এর আগে জাতীয় সংগীত এর সাথে পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা , সমবায় কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, রৌমারী উপজেলা মৎস্য কর্মকতা কালাম হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকবর হোসেন,সাংবাদিকসহ সমবায় সমতিরি সভাপতি,সম্পাদক ও সদস্যবৃন্দ।
এ বছর সমবায়ে অবদান রাখায় কয়েকটি সমবায় সমিতির সদস্যদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে