রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে অবৈধ বালু উত্তোলনের অপরাদে সাইদুর রহমান নামে গাড়ী চালক (ট্রাকটর)কে ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের জেল দিয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভৃমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও।
জানা গেছে দীর্ঘদিন থেকে বন্দবেড় মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল রহমান এর ছেলে সাইদুর রহমান (৩৫) উপজেলা ফসলি জমিতে বালু মাটিকেটে গাড়ীতে পরিবহণ করেছিল।
এনিয়ে স্থানীয়র উপজেলা প্রশাসনকে অভিযোগের পর উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও ঘটনাস্থলে যান। পরে অবৈধ বালু ভর্তি গাড়ী চালক (ট্রাকটর)কে অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়।