স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য সফরকালে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের সামাজিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সার্বিক সহযোগিতার নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং যুক্তরাজ্য শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব মো. মাসুদুর রহমান।
অন্যদিকে সাংবাদিকদের প্রতিনিধি দলে ছিলেন:
বৈঠকে নেতৃবৃন্দ প্রবাসীদের ভূমিকার পাশাপাশি দেশের যেকোনো সংকটময় মুহূর্তে সামাজিক সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। প্রবাস ও দেশের মাঝে সেতুবন্ধন তৈরিতে গণমাধ্যমের অবদানের কথাও স্মরণ করা হয়।
উল্লেখ্য: সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’ ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব মো. শহিদুল ইসলাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বাংলাদেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে অসহায় সাধারণ মানুষের কল্যাণে নানামুখী সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।
আরও জানতে চোখ রাখুন...