মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার ভুতুড়ে বিল আসার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার শুরুর আগেই এমন বিল পেয়ে চরম বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার। ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়।
ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার জানান, নতুন মিটারের জন্য আবেদন করার পর এখনও তার বাড়িতে মিটার বসানো হয়নি, এমনকি বিদ্যুৎ ব্যবহারও শুরু করেননি। অথচ তার নামে ৬৯২ টাকার একটি বিদ্যুৎ বিল ইস্যু করা হয়েছে। সংযোগ ছাড়া বিল আসার এই ঘটনায় স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের চরম গাফিলতি ও তদারকির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কার্যালয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সঠিক কোনো সদুত্তর পাওয়া যায়নি। হয়রানি বন্ধে এবং ভুতুড়ে বিল বাতিলের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় গ্রাহকরা।
আরও জানতে চোখ রাখুন...