মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আশরাফুল আলমের এক বছর বয়সী ছেলে সিফাত জন্মের সময় থেকেই মাথায় এক বিরল রোগে আক্রান্ত। ছোট্ট সিফাতের মাথার জটিল এই সমস্যার কারণে তার পরিবার এখন গভীর উদ্বেগ ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা স্থানীয় ও রংপুরের একাধিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বাবা আশরাফুল আলম ও দাদা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সীমিত আয়ের কারণে তাদের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
সাদ্দাম মোড় থেকে সামাদের ঘাট যাওয়ার পথে দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুলের পাশে শিশুটির বাড়ি।
অর্থাভাবে সিফাতের চিকিৎসা বন্ধ হয়ে গেছে, আর তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
অসহায় এই পরিবারটি দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন।
এক বছরের নিষ্পাপ শিশু সিফাত এখন জীবন-মৃত্যুর মাঝপথে লড়ছে। হয়তো আপনার একটি সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো, ফিরিয়ে আনতে পারে এক অসহায় পরিবারের মুখে হাসি।
📞 যোগাযোগ ও সহযোগিতার জন্য সরাসরি নম্বর:
০১৭৭৬-৮৮৪৬৫১, ০১৭৫০-৪৬২৫১৭