প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৬, ২:২৪ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে নারী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে নারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ভূরুঙ্গামারী উপজেলার মাহফুজার রহমান মামুন ব্যাপারীর চাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার সর্বস্তরের নারী নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিণী শামীমা আরা আপন। সভাপতিত্ব করেন মাহফুজার রহমান মামুন ব্যাপারী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জিল্লুর রহমান রাসেল।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীমা আরা আপন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নারী সমাজকে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়নের সমন্বয়ক কাজী নিজাম উদ্দিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন সমন্বয়ক মাহফুজার রহমান মামুন ব্যাপারী, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক কাজী গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন...
2026