নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি ও ব্যবস্থাপনা একটি সিঙ্গেল প্লাটফর্ম থেকে সম্পাদনের উদ্দেশ্যে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর দুর্বল ও সবল দিক বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের নিমিত্ত "আই-ক্যাম্পাস" সফটওয়্যার এর যাত্রা শুরু করা হয়।
১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিকভাবে সংযুক্ত ৩০ টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইটি এক্সপার্টদের এই সফটওয়্যার এর সামগ্রিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
নতুন একটা স্বপ্নের যাত্রা শুরু হল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ মাধ্যমিক পরিবারের সবাইকে নিয়ে। এই স্বপ্নের বাস্তবায়ন হলে সকল শিক্ষার্থী উপকৃত হবে এটি সুনিশ্চিত। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ইউএনও মোঃ কায়েসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম সহ প্রমুখ।
আরও জানতে চোখ রাখুন...