মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
রবিবার (২৯ সেপ্টেম্বর) তিনি শতগ্রাম, মোহনপুর ও পল্টাপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গা মণ্ডপে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শতগ্রাম ইউনিয়নের ঝড়বাড়ি সার্বজনীন দুর্গা মণ্ডপ, পালপাড়া প্রেম কাঙ্গাল আশ্রম সার্বজনীন দুর্গা মণ্ডপ, কুমারপাড়া পালপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপ, শতগ্রাম বাংলা বাজার সার্বজনীন দুর্গা মণ্ডপ, অজুনাহার বাজার সার্বজনীন দুর্গা মণ্ডপ, শতগ্রাম পূর্ব দেবনগরপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপ ও অজুনাহাট নারীগ্রাম সার্বজনীন দুর্গা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপে তিনি ঘুরে দেখেন।
এছাড়া মোহনপুর ইউনিয়নের চৌধুরী হাট, লাটের হাট ও বড় হাট চেয়ারম্যান পাড়া পূজা মণ্ডপ এবং পল্টাপুর ইউনিয়নের ভোগাতোড়া, ধুনট কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, ধুনট লক্ষ্মীপাড়া ও বুড়িদহাট পূজা মণ্ডপেও পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পূজারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে সবাই মিলেই উৎসবকে আনন্দমুখর করে তুলতে হবে।
পরিদর্শনকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।