নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার কৃতি সন্তান,সাবেক ছাত্রনেতা,
আমেরিকান প্রবাসী এইচ এম ফারুক। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীকেও দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানান তিনি।
রোববার (১৫ ডিসেম্বর) এক শুভেচ্ছাবার্তায় এ অভিনন্দন জানান তিনি।
এতে এইচ এম ফারুক বলেন, মহান বিজয় দিবস বাংলাদেশীদের জীবনে এক শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই বিজয় দিবস আমাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের যে বীজ বপন হয়েছিল, তা একাত্তরে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে মহান স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রুপ নেয়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের শ্রমের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আমাদের অহংকার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত লড়াই আজীবন বিশ্বের মুক্তিকামী মানুষদের পথ দেখাবে। মহান বিজয় দিবস সত্যের পথে লড়াই সংগ্রামে আমাদের অফুরান অনুপ্রেরণা। শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ের শিক্ষা দেয় আমাদের বিজয় দিবস।
তিনি মহান মুক্তিযুদ্ধে লাখো শহিদের আত্মার মাগফিরাত ও মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মুক্তিযুদ্ধের সংগঠক, বিদেশী বন্ধু, শহিদ পরিবার এবং যারা জাতির মহান বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন। সেইসাথে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সব মত-পথ ও ভেদাভেদ ভুলে মহান বিজয় দিবসের চেতনায় বৈষম্যহীন সুখি, সমৃদ্ধশালী স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রচেষ্টায় সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।